বর্তমান পরিপ্রেক্ষিত

কুষ্ঠ রোগে আক্রান্ত প্রতিবন্ধীকে আর্থিক অনুদান প্রদান

By মেহেরপুর নিউজ

March 21, 2022

মেহেরপুর নিউজ:

সালোম চার্চ অব বাংলাদেশ মেহেরপুর’র উদ্যোগে কুষ্ঠ রোগে আক্রান্ত কুষ্ঠ প্রতিবন্ধী মাহফুজুল ইসলামকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

সোমবার দুপুরের দিকে মেহেরপুর শহরের ক্যাশব পাড়ার বাসিন্দা কুষ্ঠ রোগে আক্রান্ত কুষ্ঠ প্রতিবন্ধী মাহফুজুল ইসলাম কে ৩৫ হাজার টাকা অনুদান প্রদান করা হয় । মেহেরপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা নাসরিন সুলতানা উপস্থিত থেকে অনুদানের টাকা তুলে দেন। এ সময় অন্যদের মধ্যে উপসহকারী কৃষি কর্মকর্তা চায়না খাতুন, সালোম চার্চ অব বাংলাদেশ মেহেরপুর’র কোর্ডিনেটর সন্ধ্যা মন্ডল প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।