বর্তমান পরিপ্রেক্ষিত

কুয়াশায় ঢেকে গাংনীর আকাশ : তাপমাত্রা ১০ ডিগ্রী সেলসিয়াস

By মেহেরপুর নিউজ

January 31, 2021

 

সাহাজুল সাজু :

শৈতপ্রবাহ-মৃদু বাতাস ও ঘন কুয়াশায় ঢেকে আছে পুরাে গাংনীর আকাশ ।

রাতের ভাগে আকাশ পরিস্কার থাকলেও রবিবার ভাের থেকে প্রচন্ড কুয়াশা আর মৃদু বাতাস এবং শৈতপ্রবাহে মানুষ কাহিল হয়ে পড়ছে। গত কয়েকদিন ধরে শৈতপ্রবাহ ও কুয়াশা বিরাজ করলেও। আজ রবিবার ঘন কুয়াশার কারণে নিকটে দাঁড়িয়ে থাকা মানুষও চেনা দায় হয়ে পড়েছে।

এ ধরণের আবহাওয়ার কারণে মানুষের পাশাপাশি সবচেয়ে কষ্টের শিকার হচ্ছে পশুপাখিরা। শৈতপ্রবাহের কারণে কর্মজীবি মানুষেরা পড়েছে বিপাকে। অন্নের আশায় বৈরি আবহাওয়াকে উপেক্ষা করে কর্মজীবি মানুষেরা ছুটছে কর্মস্থলে। এদিকে দিনের বেলায়ও লাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে।

চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া অফিস সূত্রের তথ্যানুযায়ি আজ রােববার সকাল সাড়ে ৭টার সময় গাংনীতে তাপমাত্রা ছিল ১০ডিগ্রী সেলসিয়াস।