বর্তমান পরিপ্রেক্ষিত

কৃষি উপকরনের দাম কমাতে ও কৃষি পণ্যের ন্যায্য মূল্যের দাবিতে মুজিবনগরে সভা

By মেহেরপুর নিউজ

December 04, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ ডিসেম্বর:

“সার, ডিজেল, বীজসহ কৃষি উপকরনের দাম কমাতে হবে,কৃষি পণ্যের ন্যায্য মূল্য দিতে হবে এই শ্লোগান”কে সামনে রেখে বিকেলে মুজিবনগর উপজেলার আনন্দবাস বাজারে বাংলাদেশ কৃষক সমিতির উদ্যোগে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষক সমিতি মেহেরপুর জেলা শাখার সভাপতি দ্বীন মোহাম্মদ মাষ্টারের সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তা হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন আজীবন কমিউনিষ্ট কমরেড জসিম মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিবি চুয়াডাঙ্গা জেলার সভাপতি সহিদুল ইসলাম ও উদীচি কেন্দ্রীয় সদস্য অ্যাড. ইব্রাহিম শাহীন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা সিপিবি’র সদস্য মশিউজ্জামান বাবু। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় সদস্য মীর মোস্তাফা ইকবাল স্বপন।

মেহেরপুর কুতুবপুরে বিতর্কিত জমিতে মেলা করার বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা

মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর গ্রামে জাল ও ভূয়া কাগজপত্র সৃষ্টি করে জমি দখলের উদ্দেশ্যে বিতর্কিত জমিতে মহরমের মেলা করার বিরুদ্ধে আদালত নিষেধাজ্ঞা জারি করেছেন। জানা যায়, মেহেরপুর সদর উপজেলার কুতুরপুর গ্রামের একটি জমির জাল ও ভূয়া কাগজপত্র তৈরি করে ওই গ্রামের আজিল হকের ছেলে নজবল, কছের আলীর ছেলে আজিম, হযরত আলীর ছেলে আবুল কালাম, ফরিদ শেখের ছেলে জাহাঙ্গীর, হারুন-অর রশিদের ছেলে কারিজুল ও রজব আলীর ছেলে উজির আলী একই গ্রামের জেলহজ বিশ্বাসের ছেলে আব্দুল আলিমের জমিতে মহরমের মেলা করার পায়তারা করে। ওই ঘটনায় আব্দুল আলিম অস্থায়ী নিশেধাজ্ঞা চেয়ে মেহেরপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি আবেদন করেন। শান্তি-শৃংখলা রক্ষার্থে ওই জমির উপর মহরমের মেলা করার বিরুদ্ধে আদালত নিষেধাজ্ঞা জারি করেছেন।