বর্তমান পরিপ্রেক্ষিত

কৃষি মন্ত্রণালয়ের সচিবের সদর উপজেলা পরিষদ পরিদর্শন

By মেহেরপুর নিউজ

November 25, 2023

মেহেরপুর নিউজ:

কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার মেহেরপুর সদর উপজেলা পরিষদ পরিদর্শন করেছেন। শনিবার দুপুরের দিকে কৃষি মন্ত্রণালয় সচিব ওয়াহিদা আক্তার সদর উপজেলা পরিষদ পরিদর্শন করেন। এ সময় তিনি সদর উপজেলা পরিষদের বিভিন্ন এলাকা ঘুরে রাখেন।

মেহেরপুর সদর উপজেলার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা আক্তার বর্তমানে কৃষি মন্ত্রণালয় সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে মেহেরপুর থেকে বদলি হওয়ার পর প্রথমবারের মতো তিনি মেহেরপুর আসলেন পরিদর্শন কালে অন্যদের মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ বাদল চন্দ্র বিশ্বাস, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহাবুবুল পাটোয়ারী,যুগ্ম সচিব এনামুল হক,মেহেরপুরের জেলা প্রশাসক শামীম হাসান, কৃষি তথ্য সার্ভিসের পরিচালক ড. সুজিত সাহা রায়, কৃষি বিপনণ অধিদপ্তরের উপপরিচালক সিফাত মেহেনাজ, প্রকল্প পরিচালক ড. মেহেদী মাসুদ উপস্থিত ছিলেন।

এ ছাড়াও ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক আজগর আলী,কুষ্টিয়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড.হায়াত মাহমুদ, মাগুরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক সুফি মোহাম্মদ রফিকুজ্জামান, চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক বিভাস চন্দ্র সাহা, কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মোখলেসুর রহমান, যশোর অঞ্চলের টেকসইকৃষি সম্প্রসারণ প্রকল্পের প্রকল্প পরিচালক রমেশ চন্দ্র ঘোষ, মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের প্রকল্প পরিচালক রাসেল আহমেদ প্রমুখ এসময় সেখানে উপস্থিত ছিলেন।