বর্তমান পরিপ্রেক্ষিত

কৃষি মন্ত্রী ও জনপ্রশাসন প্রতিমন্ত্রীর সম্মানে সাংস্কৃতিক অনুষ্ঠান

By মেহেরপুর নিউজ

November 16, 2022

মেহেরপুর নিউজ:

কৃষি মন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের সম্মানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার রাতে মেহেরপুর সারকিট হাউজ মিলনাতনে এ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, জেলা প্রশাসক ড. মোহাম্মদ মনসুর আলম খান, পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আব্দুস সালাম, পি পি পল্লব ভট্টাচার্য সহ স্থানীয় নেতৃবৃন্দ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। এর আগে কৃষিমন্ত্রী ড.মোঃ আব্দুর রাজ্জাক মেহেরপুর সার্কিট হাউজে এসে পৌঁছালে জেলা পরিষদ ড.মোহাম্মদ মনসুর আলম খান তাকে ফুলেল শুভেচ্ছা জানান।