বর্তমান পরিপ্রেক্ষিত

কেক কেটে দশম বর্ষপূর্তি শুভ সূচনা

By মেহেরপুর নিউজ

November 12, 2020

মেহেরপুর নিউজ :

জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেবার দশম বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা হয়েছে।

বৃহস্পতিবার সকালে মেহেরপুর  প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কেক কাটা হয়। জেলা প্রশাসক ডঃ মুহাম্মদ মুনসুর আলম খান কেক কেটে দশম বর্ষপূর্তি শুভ সূচনা করেন।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুর রহমান,(রাজস্ব) আবু সাঈদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তুষার কুমার পাল, সহকারি কমিশনার রাকিবুল ইসলাম সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।