বর্তমান পরিপ্রেক্ষিত

কেদারগঞ্জে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কেন্দ্রের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

January 29, 2018

মেহেরপুর নিউজ, ২৯ জানুয়ারী: মেহেরপুরের মুজিবনগর উপজেলার কেদারগঞ্জে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

সোমবার দুপুরে কেদারগঞ্জ বাজারের হারুন এন্টার প্রাইজে এ কেন্দ্রের উদ্বোধন করা হয়।

ইসলামী ব্যাংকের মেহেরপুর শাখা ব্যবস্থাপক জামিনুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের যশোর জোনাল অফিসের জোনাল হেড মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেদারগঞ্জ বাজার কমিটির সভাপতি কুতুব উদ্দিন, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আহমেদ।