বর্তমান পরিপ্রেক্ষিত

কেদারগঞ্জ হাট জামে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

October 28, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ হাট জামে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরের দিকে কেদারগঞ্জ হাট জামে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি( মিজানুর রহমান, মেহেরপুর জেলা জামায়েত ইসলামীর আমির মাও: তাজউদ্দিন খান, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম এবং জামে মসজিদ নির্মাণ কমিটি ও এমবিআর বাজার কমিটির সভাপতি আব্দুল হামিদ উপস্থিত থেকে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ সময় মসজিদের নির্মাণ কাজ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পূর্ণ করার জন্য দোয়া করা হয়।