মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৭ জুন: বিএনপি’র কেন্দ্রীয় ঘোষিত বিক্ষোভ কর্মসূচী মেহেরপুরে পুলিশের বাধার মুখে পন্ড হয়ে গেছে। গনতান্ত্রিক অধিকার হরতালে পুলিশের গেষ্টাপো কায়দায় নির্যাতন, তত্ববধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পায়তারা, বিরোধী দলীয় নেতাকর্মীদের মিথ্যা অজুহাতে ধরপাকড়, জেল জুলুম ও সার, তেল, চাল-ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের আকাশ চূম্বি মূল্য বৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর জেলা বিএনপি’র উদ্যোগে শাহাজীপাড়াস্থ কার্যালয় থেকে বিএনপি নেতা আনছারুল হকের নেতৃত্বে মিছিল বের করলে পুলিশ বাধা প্রদান করে। এসময় দলীয় নেতা-কর্মীরা কার্যালয়ের সামনে দাঁড়িয়ে সরকার বিরোধী বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষোভে অন্যান্যের মধ্যে বিএনপি নেতা আনোয়ারুল হক কালু, অ্যাড. মোখলেছুর রহমান স্বপন, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক প্রভাষক ফয়েজ মোহাম্মদ, সদর উপজেলা যুবদলের সভাপতি হাসিবুজ্জামান স্বপন, ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ মুস্তাকিমপ্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে মেহেরপুর সদর থানার এস আই সেকেন্দার এস আই ফারুক, এস আই আব্দুলাহ আল মামুন এর নেতৃত্বে পুলিশের একটি দল বিএনপি কার্যালয় অবরোধ করে রাখে