রাজনীতি

কেন্দ্রীয় ঘোষীত অনশন কর্মসূচী পালন করেনি মেহেরপুর বিএনপি

By মেহেরপুর নিউজ

May 04, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ মে: খুন, গুম, অপহরন নেতাকর্মীদের হয়রানীর প্রতিবাদে বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সারাদেশে গন অনশন কর্মসূচী পালিত হলেও মেহেরপুর জেলা বিএনপি ও তার অংগ্ সংগঠনের পক্ষ থেকে কোনো কর্মসুচী মেহেরপুরে পালিত হচ্ছে না। দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, অাজ রোববার দুপুর ২ টা পর্যন্ত মেহেরপুর জেলা বিএনপি’র সভাপতি সাবেক এমপি আমজাদ হোসেন, সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুন,সাধারন সম্পাদক আমিরুল ইসলাম, বিএনপি’র অপর অংশের যুগ্ম আহবায়ক আনছারুলহক সহ স্থানীয় নেতৃবৃন্দরা মেহেরপুরে নিজ নিজ এলাকায় অবস্থান করলেও কেন্দ্রীয় কর্মসূচীর আহবানে কোনো কর্মসূচী পালন করেন নি বা উদ্যোগে গ্রহন করেননি বলে অভিযোগ তৃনমূল নেতাকর্মীদের । এ ব্যাপারে জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি আমজাদ হোসেন বলেন, আমি শারিরিক ভাবে অসুস্থ । মেহেরপুর জেলা শহরে কোনো কর্মসূচী না হলেও গাংনীতে ঘন্টা দু’য়ের জন্য হলেও আমরা করবো বলে তিনি জানান।  তবে কোথায় বা কখন করবেন তা উল্লেখ না করে  তিনি জানান,  আইনশৃঙ্খলাবাহিনীর অত্যাচার ও নির্যাতনের কারনে আমরা তা বলতে পারছিনা। মেহেরপুর -১ আসনের সাবেক এমপি ও বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুন বলেন, আজকেও মেহেরপুর জেলা বিএনপি’র ৬ কর্মীকে পুলিশ গ্রেফতার করেছে। তাদের জামিন ও নানা ঝামেলায় অনশন কর্মসূচী পালন না কললেও পরবর্তি কর্মসূচী তারা পালন করবেন ।