বর্তমান পরিপ্রেক্ষিত

কে আর আর এস  মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

By মেহেরপুর নিউজ

March 15, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর, রাধিকা নগর, রামদাসপুর, শুভরাজপুর (কে আর আর এস)  মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরের দিকে বিদ্যালয় প্রাঙ্গনে বিদায় বরন অনুষ্ঠিত হয়। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আরিফুল এনাম বকুলের সভাপতিত্বে বিদায় বরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড, আব্দুস সালাম।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজা, জেলা পরিষদের সদস্য ইমতিয়াজ হোসেন মিরন। অনুষ্ঠানে নবীনদের ফুল ছিটিয়ে বরণ করে নেয়া হয়। এবং বিদায়ী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।