টপ নিউজ

কে এম আতাউল হাকিম লাল মিয়ার মৃত্যুতে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর শোক

By মেহেরপুর নিউজ

September 06, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের বিশিষ্ট মুক্তিযোদ্ধা, মেহেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কে এম আতাউল হাকিম লাল মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ  সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন (এমপি) ।

রবিবার এক শোক বার্তায় তিনি বলেন, কে এম আতাউল হাকিম লাল মিয়ার মৃত্যুতে মেহেরপুর একজন বরেণ্য রাজনৈতিক ব্যক্তিত্বকে হারালো। তাকে মেহেরপুরবাসী শ্রদ্ধাভরে স্মরণ করবে।

মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন তিনি।

এদিকে কে এম আতাউল হাকিম লাল মিয়ার জানাজা  আজ রবিবার বাদ আছর হোটেল বাজার জামে মসজিদে জানাজার  অনুষ্ঠিত হবে।  এরপর মেহেরপুর পৌর কবর স্থানে তাকে দাফন করা হবে।