রাজনীতি

কোকোর প্যারোলে মুক্তি বাতিলের প্রতিবাদে মেহেরপুর শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মেহেরপুর জেলা ছাত্রদল

By মেহেরপুর নিউজ

August 22, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২২ আগস্ট:

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফত রহমান কোকোর প্যারোলে মুক্তি বাতিলের প্রতিবাদে মেহেরপুর শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মেহেরপুর জেলা ছাত্রদল।

আজ ২২ আগস্ট দুপুরে মেহেরপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল জেলা বিএনপি’র কার্যালয় থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে মেহেরপুর প্রেসক্লাব প্রাঙ্গনে এসে শেষ হয়। মিছিল শেষে মেহেরপুর প্রেস ক্লাব চত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌর বিএনপির সভাপতি ও মেহেরপুর সরকারি কলেজের সাবেক ভিপি জাহাঙ্গীর বিশ্বাস। সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আবু হাসনাত আফরোজ। বক্তব্য রাখেন ,পৌর ছাত্রদলের সাধারন সম্পাদক আহমেদ রাজিব খাঁন,মেহেরপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সোহেল হোসেন,সদর থানা ছাত্রদলের সভাপতি মাহফুজুর রহমান শান্ত,সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম,মুজিবনগর থানা ছাত্রদলের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম ও সদর থানা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শামীম রেজা প্রমূখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,কোকোর প্যারোলে মুক্তি বাতিল ও জিয়া পরিবারকে ধংসের অপচেষ্টায় প্রমান করে জনস্বার্থ পূরণে সরকারে ব্যর্থতা ঢাকার নীল নকশা।

তিনি আরোও বলেন,সরকারের প্রতিহিংসা পরায়ন মনোভাব দেশের গনতন্ত্রকে বিপন্ন করে আমাদের প্রিয় মাতৃভূমিকে ধংসের দিকে নিয়ে যাচ্ছে।

সভাপতির বক্তব্যে আবু হাসনাত আফরোজ বলেন,ছাত্রদলকে ঐক্যবদ্ধ করে সরকারের সকল জুলুম নির্যাতনের জবাব দিতে হবে।