টপ নিউজ

কোটি টাকার সম্পত্তি জালিয়াতের অভিযোগ। বাদীর বিরুদ্ধে আদালতের মামলার নির্দেশ

By মেহেরপুর নিউজ

November 15, 2020

মেহেরপুর নিউজ:  মেহেরপুর আতিরিক্ত জেলা জজ রিপতি কুমার বিশ্বাসের আদালত গাংনী উপজেলার বিলধলা মৌজার কোটি টাকা মূল্যের সরকারী ১.৮৫ একর জমি মামলার বাদির বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে ফৌজদারি মামলা করার নির্দেশ দিয়েছে মেহেরপুর ডেপুটি কমিশনারকে। সেই সাথে জমি উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দিয়েছে আদালত।

জমি জালিয়াতির সাথে অভিযুক্তরা হলেন বাদী মোঃ বজলুর রহমান ও ৫ নং বিবাদী মৃত আ: রহমানের ৫ পুত্র কণ্যা। মৃত আ: রহমানের ৫ পুত্র কণ্যা হলেন মো: আব্দুল জলিল, মোঃ আমির উদ্দিন, মোছা: আহারন নেছা, মোছাঃ জাহারন নেছা ও মোছাঃ সাহারন খাতুন। আতিরিক্ত জেলা জজ রিপতি কুমার বিশ্বাস তাঁর রায়ে বলেন, যুগ্ম জেলা জজ ২য় আদালত মেহেরপুর এর দেওয়ানী ২৬/২১০ মোকাদ্দমায় দেওয়া বিগত ০৬ আগস্ট ২০১৭ ইং তারিখের রায় এবং ১৩ আগস্ট ২০১৭ তারিখের ডিক্রি বাতিল করা হলো।

সেই সাথে সরকার পক্ষে ডেটুটি কমিশনার মেহেরপুরকে অতিসত্বর সরকারের এ জমি দখল নিয়ে পরবর্তী আইনগত কার্যক্রম গ্রহনের নির্দেশ দেয়া হলো। এ জাতীয় সরকারী জমি গ্রাস প্রবনতা রোধে ও জনসচেতনতা সৃষ্টির জন্য বাদী ও ৫ নং বিবাদী মৃত আ: রহমানের ৫ পুত্র কণ্যার বিরুদ্ধে জালিয়াতী সংশ্লিষ্ট ধারায় ফৌজদারী মমলা করার জন্য বলা হল। মেহেরপুর জেলা প্রশাসকের কার্যলয় জানায়, রায়ের কপি হাতে পেলে প্রয়াজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।