মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও জেলা কোভিড-১৯ সেচ্ছাসেবক ইউনিটের আহবায়ক মুন্তাসির জামান মৃদুলের নেতৃত্বে জরুরী ফোন পেয়ে আক্রান্ত মোছা: পপি খাতুনের এর অক্সিজেন সেবা নিশ্চিত করেন।
পপি খাতুন মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাসিন্দা। তার ২৬ দিন বয়সী শিশু রয়েছে করোনা আক্রান্ত মোছা: পপি খাতুনের।
মেহেরপুর জেলা ছাত্রলীগের সদর উপজেলা কোভিড-১৯ সেচ্ছাসেবক ইউনিটের সমন্বায়ক ও সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃফয়সাল খান, মেহেরপুর সদর উপজেলা কোভিড-১৯ সেচ্ছাসেবক ইউনিটের আহবায়ক ও জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক শেখ জাবের শান্ত, সদর উপজেলা কোভিড-১৯ সেচ্ছাসেবক ইউনিটের সদস্য সচিব আব্দুল্লাহ আল গালিব সহ কমিটির অন্যান্য সদস্যরা এ সময় সেখানে উপস্থিত ছিলেন।