মেহেরপুর নিউজঃ মেহেরপুরের কোমরপুর গ্রামবাসীর উদ্যোগে ঈদ আনন্দ উপলক্ষে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য ক্রীড়া প্রতিযোগিতা ও গ্রামীণ খেলাধুলা। রবিবার বিকেলে কোমরপুর ফুটবল মাঠে এ আয়োজন ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
প্রতিযোগিতায় লাঠি খেলা, তৈলাক্ত কলা গাছে ওঠা, দড়ি টানাটানি, চোখ বেঁধে হাঁস ধরা, ধীরগতিতে মোটরসাইকেল চালানো, মোরগ লড়াইসহ বিভিন্ন ঐতিহ্যবাহী গ্রামীণ খেলা অনুষ্ঠিত হয়। প্রতিটি খেলায় অংশগ্রহণকারীদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মহাজনপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মইনুদ্দিন ময়না, টগর বিশ্বাস, আব্দুল মাবুদ, মিলন হোসেন, রোকনুজ্জামান, উজ্জল হোসেন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, সানোয়ার হোসেন সেন্টু, আসলাম উদ্দিন বিশ্বাস, বাদশা, বিল্লাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এর আগে জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এ সময় এলাকার হাজার হাজার নারী-পুরুষ উপস্থিত থেকে গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধুলার এই মনোমুগ্ধকর আয়োজন উপভোগ করেন।