মেহেরপুর নিউজঃ
মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর ক্রিকেট ক্লাবের উদ্যোগ মরহুম মোয়াজ্জেম হোসেন মাস্টার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে মোনাখালী ক্রিকেট একাদশ ২য় দল হিসাবে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।
শনিবার বিকালে কোমরপুর মাঠে অনুষ্ঠিত ২য় কোয়ার্টার ফাইনাল খেলায মোনাখালি ক্রিকেট একাদশ ১শ রানে মহাজনপুর ক্রিকেট একাদশকে পরাজিত করে। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে মোনাখালী ক্রিকেট একাদশ ১৫ ওভারে ৯ টি উইকেট হারিয়ে ১৪৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে পিয়াল ৩১ রান করে। মহাজনপুর টিকেট একাদশের মোসলেম ৩ টি উইকেট লাভ করেন।
জবাবে খেলতে নেমে মহাজনপুর ক্রিকেট একাদশ ১১.৫ ওভারে মাত্র ৪৭ রান করে সবাই আউট হয়ে যায়। দলের পক্ষে বুলবুল ১২ রান করেন।মনাখালীর ইয়াকুব ৩ টি উইকেট লাভ করেন। বিজয়ী দলের পিয়াল ম্যান অব দ্যা ম্যাচ।সেরা মোমেন্টস এর পুরস্কার লাভ করেন ইয়াকুব ।
পরাজিত দলের সেরা খেলোয়াড় নির্বাচিত হন মোসলেম। খেলা শেষে আইডিয়াল স্কুল, ফ্রেন্ডস ক্যাফে এন্ড মিনি পার্ক এর সৌজন্যে পুরস্কার প্রদান করা হয়। খেলা পরিচালনা করেন পারভেজ ও রাসেল । তাদের সহযোগিতা করেন রাজন ও মাসুম । খেলা শেষে কোমরপুর ক্রিকেট ক্লাবের সদস্যরা ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার বিতরণ করেন।