মেহেরপুর নিউজঃ
মেহেরপুরের মুজিবনগর উপজেলার বিজয় নিশান ক্লাবের উদ্যোগে কোমরপুর ক্রিকেট লীগের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে কোমরপুর মাঠে কোমরপুর ক্রিকেট লিগের উদ্বোধন করা হয়।
স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল বাশার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে আব্দুল মাবুদ, আনিসুর রহমান টিপু, সানোয়ার হোসেন সেন্টু প্রমুখ উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে মোট ১৬ টি ক্লাব অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় যতারপুর একাদশ জয়লাভ করেছে।
খেলায় যতারপুর একাদশ ৬ উইকেট মোনাখালি ক্রিকেট একাদশকে পরাজিত করে। টস দিতে প্রথমে ব্যাট করতে নেমে মোনাখালি ক্রিকেট একাদশ ১২.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৯৭ সংগ্রহ করে।
জবাবে খেলতে নেমে যতারপুর ক্রিকেট একাদশ ১০.১ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের পক্ষে আরিফুল ৬১, রনি ২৪ রান করেন। খেলায় আশিক ম্যান অব দ্যা ম্যাচ।শিলন
মোস্ট রান সংগ্রহকারী। শাকিল সেরা ফিল্ডার। আরিফুল সর্বোচ্চ ওভার বাউন্ডারি এবং আশিক সর্বোচ্চ উইকেট শিকারের পুরস্কার লাভ করেন।