বর্তমান পরিপ্রেক্ষিত

কোমরপুর ডাচ বাংলা ব্যাংক শাখার উদ্যোগে শরবত বিতরণ

By মেহেরপুর নিউজ

May 01, 2024

মেহেরপুর নিউজ:

ডাচ বাংলা ব্যাংক মেহেরপুরের কোমরপুর শাখার উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণ হয়েছে। বুধবার সকাল থেকে কোমরপুর বাজারে সংলগ্ন ডাচ বাংলা ব্যাংকের সামনে পথচারীদের মাঝে শরবত বিতরন করা হয়।

ডাচ বাংলা ব্যাংক কোমরপুর শাখার ব্যবস্থাপক মোঃ মহাজন মণ্ডলের উপস্থিতিতে ২ হাজার পথচারির মাঝে শরবত বিতরণ করা হয়। মহান মে দিবস উপলক্ষে ডাচ বাংলা ব্যাংক মেহেরপুরের কোমরপুর শাখার এ উদ্যোগে বলে আয়োজকরা জানান।