মেহেরপুর নিউজঃ
মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর বিজয় নিশান ক্লাবের উদ্যোগে কোমরপুর মাঠে অনুষ্ঠিত কোমরপুর ক্রিকেট লীগে আমঝুপি খেলাঘর জয়লাভ করেছে।
বুধবার বিকালে অনুষ্ঠিত খেলায় আমঝুপি খেলাঘর ৩৪ রানে গোভিপুর ভৈরব ক্লাবকে পরাজিত করে। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে আমঝুপি খেলাঘর ১৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮২ রান সংগ্রহ করে। দলের পক্ষে রাসেদ ৭৯ রান করে।
জবাবে খেলতে নেমে গোভিপুর ভৈরব ক্লাব ১৩ ওভারে ১৪৮ রান করে সবাই আউট হয়ে যায়। দলের পক্ষে রাফি ৪৮ রান করে। বিজয়ী দলের রাসেদ ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার বিতরণ করা হয়। খেলাটি পরিচালনা করেন বিপ্লব ও রাজু।সহযোগিতা করেন মাসুম।