বর্তমান পরিপ্রেক্ষিত

কোমরপুর মাঠে অনুষ্ঠিত কোমরপুর ক্রিকেট লীগে সাহেবপুর ক্রিকেট একাদশ জয়ী

By মেহেরপুর নিউজ

February 09, 2024

মেহেরপুর নিউজঃ

মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর মাঠে অনুষ্ঠিত কোমরপুর ক্রিকেট লীগে সাহেবপুর ক্রিকেট একাদশ জয়লাভ করেছে।

শুরবার বিকালে অনুষ্ঠিত খেলায় সাহেবপুর ক্রিকেট একাদশ ৬ উইকেটে রামনগর-৮ নাম্বার ওয়ার্ডকে পরাজিত করে। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে রামনগর-৮ নাম্বার ওয়ার্ড ১১.৪ ওভারে মাত্র ৫৯ রান সংগ্রহ করে। বাবু দলের পক্ষে ১১ রান করে।

জবাবে খেলতে নেমে সাহেবপুর ক্রিকেট একাদশ ১১.২ বলে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ফরহাদ দলের পক্ষে ৪২ রান করে।ফরহাদ ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার প্রদান করা হয়।