মেহেরপুর নিউজঃ কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের অধীনে অনুষ্ঠিত চলতি বছরের বোর্ড পরীক্ষায় সারা দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে মেহেরপুর মেফতাহুল কোরআন মাদ্রাসা ও হেফজ খানার ছাত্র মো. কাওছার আলী। একই মাদ্রাসার আরেক ছাত্র সুলতানুল গালিব সারাদেশের মধ্যে তৃতীয় স্থান অর্জন করে মাদ্রাসার জন্য গৌরব বয়ে এনেছে।
জানা গেছে, এ বছর জাতীয় শিক্ষা বোর্ড কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের অধীনে অনুষ্ঠিত বোর্ড পরীক্ষায় মেহেরপুর মেফতাহুল কোরআন মাদ্রাসা ও হেফজ খানা থেকে মোট ৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে এবং সবাই কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়। এর মধ্যে মো. কাওছার আলী সারা দেশে প্রথম, সুলতানুল গালিব তৃতীয় স্থান অর্জন করে। এছাড়া ফাইম ফয়সাল বৃত্তি লাভ করেছে।
মো. কাওছার আলী মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া গ্রামের মিজানুর রহমানের ছেলে। সুলতানুল গালিব মেহেরপুর শহরের আব্দুল হালিমের ছেলে। আর বৃত্তিপ্রাপ্ত ফাইম ফয়সাল মাদ্রাসার পরিচালক মাহমুদ শাহ জালালের ছেলে।
কৃতি এসব শিক্ষার্থী ভবিষ্যতে আরও ভালো ফলাফল করার আশা ব্যক্ত করেছে এবং সকলের কাছে দোয়া কামনা করেছে।