মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৬ ডিসেম্বর: কোরাম পূর্ন না হওয়ায় মেহেরপুর রেড ক্রিসেন্ট ইউনিটের বার্ষিক সাধারন সভা স্থগিত করা হয়েছে। আজ শুক্রবার সকালে মেহেরপুর পৌর কার্যালয় চত্বেরে এ বার্ষিক সাধার সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। মেহেরপুর রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারন সম্পাদক অ্যাডভোকেট একরামুল হক হীরা মেহেরপুর নিউজকে বলেন, ইউনিটের ২৭৬ জন সদস্য। এর মধ্যে গঠনতন্ত্র অনুযায়ী ৯৪ জনে কোরামপূর্ন হয়। আজকের বার্ষিক সাধারন সভায় কোরামপূর্ন না হওয়ায় সভা স্থগিত করা হয়েছে বলে তিনি জানান।