খেলাধুলা

কোলা ইলেভেন স্টারের উদ্যোগে কোলা প্রিমিয়ার লীগ ২০২৬ এর উদ্বোধন

By Meherpur News

January 16, 2026

মেহেরপুর নিউজঃ মেহেরপুর সদর উপজেলার কোলা ইলেভেন স্টারের উদ্যোগে কোলা প্রিমিয়ার লীগ ২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কোলা ইলেভেন স্টার ক্লাবের সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক কামালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ আব্দুল জব্বার, গণঅধিকার পরিষদের সভাপতি সাইফুল ইসলাম, ইউপি সদস্য আসাদুল হক পিন্টু, মোসাম্মদ সালমা আক্তার, মোঃ হায়দার আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের টুর্নামেন্ট এলাকার ক্রীড়া উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।