বর্তমান পরিপ্রেক্ষিত

কোলা পশ্চিমপাড়া যুব সংঘের শীতবস্ত্র বিতরণ

By মেহেরপুর নিউজ

December 23, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার কোলা পশ্চিমপাড়া যুব সংঘের উদ্যোগে মহান বিজয়ের মাস উপলক্ষে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে কোলা গ্রামে শীতবস্ত্র বিতরণ করা হয়।

সাবেক ক্রীড়াবিদ আব্দুর রাজ্জাক কামাল, শামসুল আলম, ইউপি সদস্য আসাদুল হক পিন্টু, সালমা খাতুন উপস্থিত থেকে ৬০ জনের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।