বর্তমান পরিপ্রেক্ষিত

ক্যাপ্টেন শেখ কামালের উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের আলোচনা সভা

By মেহেরপুর নিউজ

August 05, 2021

মেহেরপুর নিউজ:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে জুমের মাধ্যমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের জুমের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ রাকিবুল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, পিপি পল্লব ভট্টাচার্য, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন,মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের আহবায়ক প্রফেসর হাসানুজ্জামান মালেক প্রমূখ।