মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ অক্টোবর:
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ওপেনার মেহেরপুরের কৃতি সন্তান ইমরুল কায়েস ওরফে সাগর এবার ঈদ উৎসব পালন করবেন তার পরিবার পরিজনের সাথে। দীর্ঘ অনুশিলন শেষে নাড়ীর টানে স্বস্ত্রীক ছুটে এসেছেন পিতৃালয় মেহেরপুর সদর উপজেলার উজুলপুর গ্রামে। এ উপলক্ষে বুধবার তিনি ঢাকা থেকে মেহেরপুরের উজুলপুর এসেছেন।
সাবেক এই ওপেনার মেহেরপুর নিউজ কে বলেন, ঈদের দিন সকালে বাবা বানী আমিন সহ পরিবারের অন্য সদস্যদের সাথে উজুলপুর ঈদগাহ ময়দানে নামাজ আদায় করবেন। নামাজ শেষে পরিবারের লোকজন,আত্নীয় স্বজন ও প্রতিবেশীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেবেন।
শুভেচ্ছা বিনিময় শেষে বাবা-মা ,চাচা-চাচী,ভাই-বোন,একমাত্র দাদী ও আত্মীয় স্বজনদের নিয়ে পারিবারিকভাবে ৬ টি ছাগল কুরবানি করবেন বলে তার পরিবার থেকে জানা গেছে।
এর পর বিকালের দিকে মেহেরপুরের গাংনী উপজেলার হিন্দা গ্রামে নানীর সাথে শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাতের উদ্দেশ্য রওয়ানা হবেন। সেখান থেকে ফিরে নিজ বাসা উজুলপুরে পরিবারের সাথেই কাটাবেন বলে জানা গেছে।