বর্তমান পরিপ্রেক্ষিত

ক্রিকেট বলের আঘাতে স্টেডিয়ামে চতুর্থ শ্রেণির ছাত্রী আহত

By Meherpur News

April 30, 2026

মেহেরপুর নিউজ:

মেহেরপুর স্টেডিয়াম মাঠে ক্রিকেট বলের আঘাতে তাবাসসুম নামে চতুর্থ শ্রেণির এক ছাত্রী আহত হয়েছে। বৃহস্পতিবার বিকালে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সময় এ ঘটনা ঘটে।

আহত তাবাসসুম মুজিবনগর উপজেলার যতরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী।

জানা গেছে, পুরস্কার বিতরণ অনুষ্ঠান চলাকালে স্টেডিয়ামের পশ্চিম পাশে কিছু ক্রিকেটার অনুশীলন করছিলেন। এ সময় এক ক্রিকেটারের ব্যাট থেকে বল ছিটকে এসে মঞ্চের সামনে বসে থাকা তাবাসসুমের মাথায় আঘাত হানে।

আহত অবস্থায় তাকে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অনুষ্ঠান চলাকালে এ ধরনের অনুশীলনের ঘটনায় মাঠে উপস্থিতদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।