বর্তমান পরিপ্রেক্ষিত

ক্রীড়া অফিস টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

By মেহেরপুর নিউজ

November 21, 2022

মেহেরপুর নিউজ:

জেলা ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২২-২০২৩ এর আওতায় মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত জেলা ক্রীড়া অফিস টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের বিজয়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে জেলা ক্রীড়া অফিস মিলনায়তনে বিজয়ী রাতে পুরস্কার তুলে দেওয়া হয়।মেহেরপুর জেলা কৃষি বিপণন কর্মকর্তা তারিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন।

জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেহেরপুর ইমরুল কায়েস ক্রিকেট একাডেমির পরিচালক সোহেল রানা সবুজ, ইয়াং টাইগার্স ক্রিকেট একাডেমি পরিচালক সাইদুর রহমান জিকো, সিনিয়র ক্রিকেটার লিটিল। জেলা ক্রীড়া অফিস টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ইয়াং টাইগার ক্রিকেট একাডেমি, রানার আপ এমকেএসপি, ম্যান অব দ্যা ফাইনাল ইয়াং টাইগার্স এর অধিনায়ক জিকো, ম্যান অব দা টুর্নামেন্ট এমকেএসপির ওমর সহ প্রতিটি খেলার ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার বিতরণ করা হয়।