মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপির মরহুম ডা. ফকির মোহাম্মদের স্ত্রী ও আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ফারা হোসেন লিটনের আম্মা হোসনেয়ারা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না—রাজিউন)। মৃত্যুকালেতার বয়স হয়েছিল ৯০ বছর।
শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মরহুম হোসনেয়ারা বেগম ৬ ছেলে ৬ মেয়ে সহ অসংখ্য গুনাগুহী রয়েছে। শনিবার বাদ মাগরিব আমঝুপি আলিম মাদ্রাসা প্রাঙ্গনে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে কবরস্থানে দাফন করা হবে। জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানাজায় অংশগ্রহণ করেন।