বর্তমান পরিপ্রেক্ষিত

ক্ষুদে ডাক্তার কর্তৃক শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষার তারিখ পুনঃ নির্ধারণ

By মেহেরপুর নিউজ

May 09, 2024

মেহেরপুর নিউজঃ

ক্ষুদে ডাক্তার কর্তৃক শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা এবং ২৯ তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালনের তারিখ পূনঃনির্ধারণ করা হয়েছে।

পূনঃনির্ধারিত তারিখ অনুযায়ী ১৫-২১ মে মেহেরপুরের বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে ডাক্তাররা শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা করবে এবং ২৩-২৯ মে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালন করা হবে।

এদিকে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ও কৃমি নিয়ন্ত্রণ উপলক্ষে মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন মেহেরপুর জেলার সকল প্রাথমিক বিদ্যালয় প্রধানদেরকে বিষয়টি অবহিত করেছেন।