বর্তমান পরিপ্রেক্ষিত

খন্দকার আবু সামাইনকে বিদায় সংবর্ধনা

By মেহেরপুর নিউজ

October 19, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের ইপিআই সুপার খন্দকার আবু সামাইন চাকরি থেকে অবসর গ্রহণ করাই স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকালের দিকে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস মিলনায়তনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অলক কুমার দাস এর সভাপতিত্বে বিদায় সংবর্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডাঃ কামরুন নাহার, বিদায়ী ইপিআই সুপার খন্দকার আবু সামাইন, আব্দুস সালাম প্রমূখ। পরে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বিদায়ী ইউপিআই সুপার খন্দকার আবু সামাইনকে সম্মাননা কেস ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।