বর্তমান পরিপ্রেক্ষিত

খানপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারে পেলেন অর্থ সাহায্য

By মেহেরপুর নিউজ

May 27, 2024

মেহেরপুর নিউজঃ

মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের খানপুর গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মোঃ তুফান আলীকে ডেউ টিন ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।

সোমবার সকালের দিকে মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম তুফানের বাড়ি উপস্থিত হয়ে দুই বান্ডিল ঢেউটিন এবং নগদ ৬ হাজার টাকা প্রদান করেন।আগের দিন অগ্নিকাণ্ডে তার বাড়ি সম্পূর্ণ পুরো ছাই হয়ে যায়।