বর্তমান পরিপ্রেক্ষিত

খুলনা বিভাগীয় উপ-পরিচালকের মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্প মাল্য অর্পণ

By মেহেরপুর নিউজ

October 31, 2023

মেহেরপুর নিউজ:

প্রাথমিক শিক্ষা বিভাগের খুলনা বিভাগীয় উপ-পরিচালক মোসলেম উদ্দিন মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্প মাল্য অর্পণ করেছেন। মঙ্গলবার দুপুরের দিকে প্রাথমিক শিক্ষা বিভাগ খুলনা বিভাগীয় উপ-পরিচালক মোসলেম উদ্দিন মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্প মাল্য অর্পণ করেন।

এ সময় মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন, মেহেরপুর পি টি আই সুপার মুন্সি শহিদুল ইসলাম, মুজিবনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আলাউদ্দিন, মুজিবনগর ইউ আর সি ইন্সট্রাক্টর মোঃ আবুল খায়ের, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ এহসানুল হাবিব ও মোঃ শামসুজ্জোহা এবং মুজিবনগর উপজেলার শিক্ষকবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।