বর্তমান পরিপ্রেক্ষিত

খুলনা বিভাগীয় কমিশনারের ভিডিও কনফারেন্স

By মেহেরপুর নিউজ

March 10, 2020

মেহেরপুর নিউজ:

খুলনা বিভাগীয় কমিশনার সাথে মেহেরপুরের জেলা প্রশাসকের ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়।

খুলনা বিভাগীয় কমিশনার ডঃ মো: আনোয়ার হোসেন হাওলাদার মেহেরপুর জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সাথে কথা বলেন। ভিডিও কনফারেন্সে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালন করা সহ করোনা ভাইরাস সম্পর্কে বিস্তারিত আলাপ করা হয়।

এ সময় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, মুজিবনগর উপজেলা নিবার্হী কর্মকর্তা ওসমান গনি,সহকারী কমিশনার (ভূমি) মাইনউদ্দিন সহ প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।