বর্তমান পরিপ্রেক্ষিত

খুলনা বিভাগীয় কমিশনার ভিডিও কনফারেন্সের

By মেহেরপুর নিউজ

February 12, 2020

মেহেরপুর নিউজ:

খুলনা বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেহেরপুর জেলা প্রশাসনের সাথে জেলার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন। বুধবার বিকালে দিকে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।

ভিডিও কনফারেন্সে খুলনা বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার হোসেন আলী খন্দকার, সুভাষ চন্দ্র সাহা, মেহেরপুরে জেলা প্রশাসক মোঃ আতাউল গনি কথা বলেন।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওসমান গণি প্রমুখ উপস্থিত ছিলেন।