বর্তমান পরিপ্রেক্ষিত

খুলনা বিভাগীয় ডিআইজি‘র মেহেরপুরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন

By মেহেরপুর নিউজ

October 12, 2024

মেহেরপুর নিউজ:

বাংলাদেশ পুলিশ খুলনা বিভাগীয় ডিআইজি মোঃ রেজাউল হক, পিপিএম শারদীয় দূর্গা পূজার মহাঅষ্টমীতে মেহেরপুর জেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। শনিবার খুলনা বিভাগীয় ডিআইজি মোঃ রেজাউল হক, পিপিএম মেহেরপুরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।

পূজামন্ডপ পরিদর্শনকালে তিনি সকলকে শারদীয়া শুভেচ্ছা জানান এবং উৎসবমুখর পরিবেশে সকলকে পূজা উদযাপনের জন্য আহবান জানান। এ সময় অতিরিক্ত ডিআইজি (অপারেশন) মোঃ হাসানুজ্জামান, বিপিএম, পিপিএম, মাননীয়, মেহেরপুরের পুলিশ সুপার মাকসুদা আকতার খানম পিপিএম, জেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক অশোক কুমার চন্দ্র সদস্য সচিব সঞ্জীব পালসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।