বর্তমান পরিপ্রেক্ষিত

খুলনা বিভাগীয় ডিআইজি একদিনের সফরে মেহেরপুরে

By মেহেরপুর নিউজ

October 12, 2024

মেহেরপুর নিউজ:

বাংলাদেশ পুলিশ খুলনা বিভাগীয় ডিআইজি মোঃ রেজাউল হক, পিপিএম একদিনের সফরে মেহেরপুর এসেছেন। শনিবার সকালের দিকে খুলনা বিভাগীয় ডিআইজি মোঃ রেজাউল হক, পিপিএম একদিনের সফরে মেহেরপুর এসে পৌঁছালে মেহেরপুর পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। ডিআইজি মোঃ রেজাউল হক, পিপিএম সালাম গ্রহণ করেন।

এ সময় পুলিশ সুপার মাকসুদা আকতার খানম তার সাথে ছিলেন।  এর আগে ডিআইজি মোঃ রেজাউল হক, পিপিএম মেহেরপুর পুলিশ সুপারের কার্যালয়ে এসে পৌঁছালে পুলিশ সুপার মাকসুদা আকতার খানম তাকে ফুলেল শুভেচ্ছা জানান। অতিরিক্ত পুলিশ সুপার আহসান আলী, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আব্দুল করিম সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় সেখানে উপস্থিত ছিলেন।