মেহেরপুর নিউজঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা বিভাগীয় সম্মেলন সফল করার লক্ষ্যে মেহেরপুর পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়েছে।
মেহেরপুর পৌর জামায়াতে ইসলামীর আমির সোহেল রানা ডলারের নেতৃত্বে শহরের বিভিন্ন এলাকায় এ লিফলেট বিতরণ কর্মসূচি পরিচালিত হয়।
এ সময় পেশাজীবী সংগঠনের সভাপতি আল আমিন ইসলাম, নুর রহমানসহ জামায়াতে ইসলামী ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ সম্মেলন সফল করতে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং সম্মেলনে অংশগ্রহণের আহ্বান জানান।