বর্তমান পরিপ্রেক্ষিত

খুলনা বিভাগীয় কমিশনারের সাথে সদর উপজেলার ভিডিও কনফারেন্স

By মেহেরপুর নিউজ

October 03, 2017

মেহেরপুর নিউজ, ০৩ অক্টোবর: মেহেরপুর সদর উপজেলা পরিষদের সাথে খুলনা বিভাগীয় কমিশনারের ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে কনফারেন্স অনুষ্ঠিত হয়। এসময় খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া সদর উপজেলা নবাগত নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সাথে কথা বলেন। কনফারান্সে উপজেলা কৃষি কর্মকর্তা কামারুজ্জামান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আপিল উদ্দিনসহ উপজেলা পর্যায়ের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।