টপ নিউজ

খুলনা বিভাগীয় কমিশনারের ছাদ বাগানে বৃক্ষ রোপণ

By মেহেরপুর নিউজ

February 24, 2021

মেহেরপুর নিউজ: 

খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন এন ডি সি মেহেরপুর জেলা প্রশাসনের ছাদ বাগানে বৃক্ষের চারা রোপণ করেছেন। মঙ্গলবার দুপুরের দিকে বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন এনডিসি জেলা প্রশাসকের ছাদ বাগানে একটি চায়না-৩ লিচুর চারা রোপণ করেন।

এসময় জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তৌফিকির রহমান , অতিরিক্ত জেলা ম্যাজিট্টেট হাফিজ আল আসাদ,অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব) তুষার কান্তি পাল, সদর উপজেলা নির্বাহি অফিসার মাসুদুল আলম, মুজিবনগর উপজেলা নির্বাহি অফিসার সুজন সরকার, সহকারী কমিশনার মোঃ রাকিবুল ইসলাম,মাহমুদুল হাসান, সবিতা সরকার, মাশতুরা আমিনা, মোঃ নাহিদ হোসেন সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ সেখানে উপস্থিত ছিলেন। এর আগে বিভাগীয় কমিশনার জেলা প্রশাসনের ছাদ বাগান পরিদর্শন করেন।