মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৩ সেপ্টেম্বর: খুলনা বিভাগীয় পুলিশের ডিআইজি এসএম মনিরুজ্জামান মেহেরপুরে এসেছেন। আজ সোমবার সন্ধ্যায় ডিআইজি মেহেরপুর সার্কিট হাউজে এসে পৌছান। এ সময় মেহেরপুর পুলিশ সুপার নাহিদুজ্জামান তাকে স্বাগত জানান।
জানা গেছে,ডিআইজি এসএম মনিরুজ্জামান মঙ্গলবার সকালে মেহেরপুর পুলিশ লাইন মাঠে ডিআইজি প্যারেড পরিদর্শনসহ পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করবেন।