বর্তমান পরিপ্রেক্ষিত

খুলনা বিভাগে শ্রেষ্ঠ ইনস্ট্রাক্টর নির্বাচিত মেহেরপুরের সাইদুল হক রানা

By Meherpur News

June 02, 2026

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার মনোহরপুর গ্রামের কৃতী সন্তান মো. সাইদুল হক রানা ইনস্ট্রাক্টর প্রাথমিক শিক্ষা পদক-২০২৬-এর আওতায় খুলনা বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইনস্ট্রাক্টর (উপজেলা প্রাথমিক শিক্ষা ট্রেনিং সেন্টার-ইউপিইটিসি) হিসেবে নির্বাচিত হয়েছেন।

বর্তমানে তিনি যশোর জেলার কেশবপুর উপজেলার উপজেলা প্রাথমিক শিক্ষা ট্রেনিং সেন্টারে (ইউপিইটিসি) ইনস্ট্রাক্টর হিসেবে কর্মরত রয়েছেন। তাঁর এ সাফল্যে পরিবার, সহকর্মী এবং এলাকার মানুষ আনন্দ প্রকাশ করেছেন।

মো. সাইদুল হক রানা মেহেরপুর সদর উপজেলার মনোহরপুর গ্রামের বাসিন্দা এবং মোজাম্মেল হকের ছেলে। তিনি সাবেক ছাত্রনেতা, জেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও পেশাজীবী নেতা নাজমুল হক লিটনের মেজ ভাই।

ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই সন্তানের জনক। তাঁর কর্মজীবনের ধারাবাহিক সাফল্য, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।