বর্তমান পরিপ্রেক্ষিত

খেলা করার সময় ইটের আঘাতে শিশু আহত

By মেহেরপুর নিউজ

May 04, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর পৌরসভার পানি শাখার প্রাচীরে খেলা করার সময় ইটের আঘাতে বর্ষণ নামের ১০ বছর বয়সী এক শিশু তার একটি দাঁত হারিয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। আহত বর্ষণকে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্ষণ মেহেরপুর শহরের হালদার পাড়ার বিরোধ সরকারের ছেলে। জানা গেছে ঘটনার সময় বর্ষণ মেহেরপুর পৌরসভার পানি শাখার প্রাচীরে খেলা করছিল। এ সময় কে বা কারা তাকে উদ্দেশ্য করে একটি ইট ছুড়ে মারে। এতে ইটের আঘাতে বর্ষণের মুখে আঘাত লাগলে একটি দাঁত ভেঙে পড়ে যায়। এবং মুখে আঘাত লাগে। তার চিৎকারে আশেপাশের লোকজন এসে উদ্ধার করে তাকে মেহেরপুর- ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।