মেহেরপুর নিউজঃ খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল্লাহ হারুন মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের খোকসা কৈকুড়ি খাল পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার বিকেলে তিনি খালটি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার খালের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে খালের বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম শাখাপি ইবনে সাজ্জাদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন এবং মেহেরপুর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা।