বর্তমান পরিপ্রেক্ষিত

খোকসার ওয়ান এক্স ক্রপ কেয়ারের স্কয়ার সিডের বিনামূল্যে ধান বীজ বিতরন

By মেহেরপুর নিউজ

December 10, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের খোকসা গ্রামে ওয়ান এক্স ক্রপ কেয়ারের স্কয়ার সিড এর উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো ধান বীজ বিতরন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে খোকসা গ্রামে কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো ধান বীজ বিতরন করা হয়। ওয়ান এক্স ক্রপ কেয়ারের স্কয়ার সিড এরএম ডি মুস্তাক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বীজ প্রত্যায়ন কর্মকর্তা আব্দুল কাদের, বীজ কর্মকর্তা মামুনুর রশিদ, ওয়ান এক্স ক্রপ কেয়ারের স্কয়ার সিড এর পরিচালক অপারেশন আশরাফ হোসেন, মার্কেটিং ম্যানেজার হাবিবুর রহমান প্রমুখ। পরে ৪শ জন কৃষকের মাঝে বীজ বিতরন করা হয়।