মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের খোকসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার প্রদান করা হয়েছে। বুধবার দুপুরের দিকে খোকসা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ফলাফল ও পুরস্কার প্রদান করা হয়। খোকসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাদেস আলী উপস্থিত থেকে ফলাফল প্রকাশ করেন এবং পুরস্কার প্রদান করেন।