বর্তমান পরিপ্রেক্ষিত

খোকসা সঃ প্রাঃ বিদ্যালয়ের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীতা

By মেহেরপুর নিউজ

September 28, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার খোকসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী(সাঃ) উপলক্ষে ইসলামী কুইজ, রসুল(স:) এর জীবন ভিত্তিক রচনা ,হামদ ও নাত , কেরাত ও আযান প্রতিযোগীতা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান এবং পুরুস্কার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরের দিকে খোকসা সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে ইসলামী কুইজ,রসুল(স:)এর জীবন ভিত্তিক রচনা ,হামদ ও নাত ,কেরাত ও আযান প্রতিযোগীতা,আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান এবং পুরুস্কার বিতরণ করা হয়। খোকসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাদেশ আলী হালির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট নিয়ামুল।