বর্তমান পরিপ্রেক্ষিত

খোকসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

By মেহেরপুর নিউজ

May 08, 2023

মেহেরপুর নিউজঃ

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্ম দিবস উপলক্ষে মেহেরপুর সদর উপজেলার খোকসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বিভিন্ন প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে খোকসা সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। খোকসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাদ্দেস আলী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকগণ সেখানে উপস্থিত ছিলেন।