বর্তমান পরিপ্রেক্ষিত

খোকসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

May 09, 2023

মেহেরপুর নিউজ:

মানসম্মত প্রাথমিক শিক্ষা ও মায়েদের সচেতনতা বৃদ্ধির লক্ষে মেহেরপুর সদর উপজেলার খোকসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরের দিকে খোকসা সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসএমসির নবনির্বাচিত সভাপতি এ্যাড: নিয়ামুল ইসলাম খান- এর সভাপতিত্বে মা সমাবেশ বক্তব্য রাখেন সহ-সভাপতি হাসিমুদ্দীন শেখ,এসএমসি’র সদস্য হ্যাপি খাতুন,সহকারী শিক্ষক মোছা: শিরীনা খাতুন,উম্মুল বানীন,মোস্তাফিজুর রহমান, মোছা: মর্জিনা খাতুন প্রমুখ। পরে ৩য় শ্রেণির শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ করা হয়।